বুধবার , ১২ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

উপশহরে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট
জুলাই ১২, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর উপশহরে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ই ব্লক মেইন রোডে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপশহর ই ব্লকের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অল্প সময়ের মাঝেই আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।