সোমবার , ১০ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. কবির হোসেন 

শাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ১০, ২০২৩ ৭:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন।

আজ সোমবার (১০ জুলাই) রাষ্ট্র্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য-এর অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তিনি চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক ড. মো. কবির হোসেন বর্তমানে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি শিক্ষক সমিতিতে দুইবার সভাপতি, একবার সহ-সভাপতি, একবার সাধারণ সম্পাদক ও দশবার কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও অধ্যাপক ড. কবির শাবিপ্রবির ভৌত বিজ্ঞান অনুষদ এবং কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সদস্য, সহকারী প্রক্টর, শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, অর্থ কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, পরিবহন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিল মনোনীত বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।