রবিবার , ৯ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২০
আজকের সর্বশেষ সবখবর

‘তারুণ্যের জয়যাত্রা’য় ভেসে যাবে বিএনপি-জামায়াত : সিলেটে নিখিল

সিলেটের সকাল রিপোর্ট:
জুলাই ৯, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী যুবগলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা যেনোতেনো প্রকারে ক্ষমতায় যেতে চায় বলে বিদেশীদের কাছে দেশের ভাবমুর্তি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবা মাদকের দিকে ঠেলে দিচ্ছে। তাদের রক্ষায় সারাদেশে যুবলীগ তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি চালিয়ে যাবে।

তিনি রোববার (৯জুলাই) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত আওয়ামী যুবলীগের কেন্দ্রঘোষিত তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি বলেন, বিএনপি জামায়াত এবং তারেক জিয়াদের ঘুম ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চ বা ২১ ফেব্রুয়ারি এলে হারাম হয়ে যায়। কিন্তু ১৫ আগস্ট তারা উৎসবে মেতে উঠে। তারা কিভাবে দেশের সেবা মানুষের সেবা করবে? তারেক লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে আওয়ামী যুবলীগ। তাদের কোন অপপ্রচারেই সরকারের ভাবমুর্তি নষ্ঠ হবেনা। আওয়ামী যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীরা তাদের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে যাচ্ছেন।

 নিখিল আরও বলেন, বিএনপি-জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্রের জবাব দিতে আমরা সবসময় প্রস্তুত। দীর্ঘদিন চেষ্টা তদ্বির করে তারা সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে লোক ভাড়া করে এনে জড়ো করতে সক্ষম হয়েছে, সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা তারচে অনেক বেশী এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। জনগন যে তাদের প্রত্যাখ্যান করেছে, এটাই তার বড় প্রমাণ।
তিনি সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এই তারুণ্যের জয়যাত্র কর্মসূচি সফল করে আপনারা প্রমাণ করেছেন, যেকোন পরিস্থিতি মোকাবেলায় যুবলীগ সবসময় প্রস্তুত। যতদ্রুত সম্ভব আপনাদের কমিটি পূর্ণাঙ্গ হবে। আরেকটু ধৈর্য্যধারণ করে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করুন। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ণ করা হবে।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল,সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর হাবিব হাবিব,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  সম্পাদক সাইফুল আলম অনিক,কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল ইসলাম নুর মিয়া,চৌধুরী আব্দুল্লাহ রাজেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।