রবিবার , ৯ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৬
আজকের সর্বশেষ সবখবর

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ

ডেস্ক রিপোর্ট
জুলাই ৯, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ

#সিলেট বিভাগীয় বিএনপির তারুণ্যের সমাবেশে টুকু

সিলেট বিভাগীয় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং ঘরে না ফেরার শপথ নেওয়া হয়েছে। রোববার (৯ জুলাই) বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘‌তারুণ্যের সমাবেশে’ প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সামাবেশে আগত জনতা এবং নেতা-কর্মীদের এই শপথবাক্য পাঠ করান।

প্রধান বক্তার বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আজ দেশ বাঁচানোর ডাক দিয়েছেন। তার আহ্বানে রাজপখে নেমে এসেছে বাংলার তরুণ সমাজ। আজ তরুণরা জেগে উঠেছে। তরুণরা জেগে উঠলে কোন স্বৈরশাসকই ক্ষমতায় টিকতে পারেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না।’’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তার বক্তব্য দেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।