রবিবার , ৯ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের নয়া জেলা প্রশাসক শেখ রাসেল হাসান

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ৯, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের নয়া জেলা প্রশাসক হিসেবে শেখ রাসেল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বিদ্যুৎ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দ্রকে হবিগঞ্জ, অতিরিক্ত শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার-২ মোহা. খালিদ হোসেনকে বাগেরহাট, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশাল এবং জননিরাপত্তা বিভাগে বদলির আদেশাধীন উপসচিব মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোণা, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলমকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগে উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. এহতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।