সোমবার , ৩ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি শামসু মিয়া গ্রেফতার

ফখর উদ্দিন
জুলাই ৩, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী শামসু মিয়া’কে গ্রেফতার করেছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

সাজাপ্রাপ্ত আসামী শামসু মিয়া (৩২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবনগর (গাছগর) গ্রামের মনু মিয়া’র ছেলে।

আজ সোমবার (৩জুলাই) ভোরে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরীফ আহমেদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পূর্বইসলামপুর এলাকা হতে শামসু মিয়া’কে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (মিডিয়া) মাসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি শামসু মিয়া’কে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার বিরুদ্ধে নিম্নোক্ত মামলাসমূহ রয়েছে

সিলেট এর কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ- ০৪ অক্টোবর, ২০১৫- ধারা-১৪৩/৪৪৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

এবং সিলেট এর কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-২২, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০১৪; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।