সোমবার , ২৬ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ৩ জুলাই

ডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৩ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলরদের উপস্থিতি নিশ্চিত করতে সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হন। এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হন ১৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।