জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।রোববার সিলেট বিভাগ যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি জাকির হোসেন উজ্জলের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী। কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মহসীন মোল্লা। নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনছুর মো: শওকত, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ প্রমূখ। সভায় সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, সিলেট জেলার আওতাধিন ১৩ উপজেলা ও ৫ পৌর কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট মহানগর আওতাধীন ২৭টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
