শনিবার , ২৪ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৮
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ভুয়া পশু চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:
জুন ২৪, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জে এক ভুয়া চিকিৎসকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, এক ভুক্তভোগীর ছাগল ভুয়া চিকিৎসা দেওয়ার ফলে মারা যায়। এমন অভিযোগ পেয়ে কোনাচর বাজারে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। সেখানে গিয়ে অভিযুক্ত চিকিৎসকের কাগজপত্র দেখতে চাইলে দেখা যায় নিবন্ধন ও সনদ ব্যতিত ভেটেরিনারি প্র্যাকটিস করে আসছেন তিনি। যে কারণে ওই চিকিৎসকের কাছ থেকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদÐ আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী সকল মানুষকে প্রাণীর সুচিকিৎসা নিশ্চিতকরণে ভুয়া চিকিৎসকের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।