বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মেয়র-কাউন্সিলর পদে স্বামী-স্ত্রী দুজনেই পরাজিত 

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২২, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা স্বামী-স্ত্রী দুজনেই পরাজিত হয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হানিফ কুটু ও সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের (১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন তাঁর স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার কণা।

গতকাল বুধবার (২১ জুন) ইভিএমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হয়েছেন। আর সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হন নার্গিস সুলতানা।

ভোট গণনা শেষে বুধবার রাতে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

ফলাফল অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী আবদুল হানিফ কুটু ঘোড়া প্রতিকে পেয়েছেন মাত্র ৪ হাজার ২৯৬ ভোট।

অপরদিকে, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে ৬১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নার্গিস সুলতানা। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নাজনীন আক্তার কণা পেয়েছেন ৪০৬৭ ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।