বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটিতে বিএনপির বহিষ্কৃত ৯ প্রার্থী জয়ী

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২২, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়ে বহিষ্কার হওয়া বিএনপির ৯ প্রার্থী জয়ী হয়েছেন। বুধবার (২১ জুন) রাতে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচনে জয়ী হওয়া ৯ কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন-

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১নং ওয়ার্ডে ঝুড়ি মার্কায় সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, ৬নং ওয়ার্ডে লাটিম মার্কায় মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১৪নং ওয়ার্ডে ঠেলাগাড়ি মার্কায় ওয়ার্ড বিএনপির সদস্য ও বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৮নং ওয়ার্ডে মিষ্টি কুমড়া মার্কায় ওয়ার্ড বিএনপির সদস্য এবিএম জিল্লুর রহমান উজ্জল, ২১নং ওয়ার্ডে লাটিম মার্কায় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আবদুর রকিব তুহিন, ২৪নং ওয়ার্ডে ট্রাক্টর মার্কায় ওয়ার্ড বিএনপির সদস্য হুমায়ুন কবির সুহিন, ৩৩নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার মার্কায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন নাদিম, ৩৯নং ওয়ার্ডে রেডিও মার্কায় জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সংরক্ষিত ৪নং ওয়ার্ডে মহানগর মহিলা দলের সহসভাপতি রুহেনা বেগম মুক্তা ডলফিন মার্কায় নির্বাচিত হয়েছেন।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় গত ৫জুন (সোমবার) রাতে ৪৩ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি। ১ মেয়র প্রার্থী, ৩৮জন পুরুষ কাউন্সিলর ও ৪জন নারী কাউন্সিলর প্রার্থীকে বহিষ্কার করা হয়।

গত ৬ জুন (মঙ্গলবার) এবিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সোমবার রাতে কেন্দ্র থেকে সিলেট মহানগর বিএনপির কাছে বহিষ্কারের আদেশ আসে। দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় ৪১ নেতাকর্মীকে প্রথমে দল শোকজ করেছে। কিন্তু তারা শোকজের কোনো জবাব দেননি। এরপর কেন্দ্রে আরও দুজনের নাম পাঠানো হয়। সব মিলিয়ে নির্বাচনে অংশ নেওয়া সিলেট বিএনপির ৪৩ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।