সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (২১জুন) সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (২০জুন) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুন) দুপুরে নগরের মেন্দিবাগে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ ভোটের সরঞ্জাম পাঠানো হয়।
রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, বুধবার সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গতকালই সব প্রস্তুতি শেষ হয়েছে। বৃষ্টির যে শঙ্কা ছিল, তা আর নেই। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।
সিলেট সিটিতে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
