সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে টানা ৪টা পর্যন্ত।
নগরীর আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মো: শেফুল জানান, সকাল ৮টা থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোটার উপস্থিতি কম থাকলেও আবহাওয়া কিছুটা অনুকুল থাকায় ভোটারের উপস্থিতি ক্রমশ বাড়ছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কেন্দ্রে এবং জাপার প্রার্থী নুরুল ইসলাম বাবুল আনন্দনিকেতন কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে ভোট দান করবেন।
সিলেট সিটি করপোরেশনে আগে ২৭ ওয়ার্ড থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে এখন মোট ৪২টি ওয়ার্ড। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ। নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও বরিশালের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপি আগে থেকেই বর্জন করছে এ নির্বাচন। ফলে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতার রইলেন ৭ প্রার্থী। আর সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন ৮৭ প্রার্থী।
