শনিবার , ১৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ১৬৮ বোতল মদ সহ পিকআপ আটক

ফখর উদ্দিন
জুন ১৭, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লাছুখাল নামক স্থান থেকে একটি পিকআপ গাড়ীসহ ১৬৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। 

পুলিশ জানায়, শনিবার (১৭ জুন) দিবাগত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল আমীন, এসআই মোঃ শাহ আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় একটি পিকআপ গাড়ী ও বিভিন্ন ব্যান্ডের ১৬৮ বোতল মদ উদ্ধার করেন। পুলিশের অভিযান টের পেয়ে পিকআপটি পরিত্যক্ত স্থানে রেখে ড্রাইভার ও স্টাফ পালিয়ে যায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১/২ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।