শনিবার , ১৭ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচন : এমসি ও সরকারি কলেজ ছাত্রাবাস বন্ধের দাবী 

সিলেটের সকাল রিপোর্ট
জুন ১৭, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোটের দিন সিলেটের দুটি কলেজের ছাত্রাবাস বন্ধের আবেদন জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সহিংসতার আশঙ্কায় তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।
আজ শনিবার (১৭ জুন) দুপুরে অভিযোগপত্র জমা দেন বলে বাবুল নিজে নিশ্চিত করেন।
অভিযোগপত্রে বাবুল উল্লেখ করেন, ‘নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে সিলেট এমসি কলেজ ছাত্রাবাস ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্রাবাস আগামী ২০ থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।’
আঞ্চলিক কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ জানান, এই অভিযোগ রিটার্নিং কর্মকর্তার টেবিলে। তিনি এই মুহূর্তে অফিসে নেই। আমাদের মিটিং আছে। ওই মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।