সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৭নং ওয়ার্ডর কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।
বহস্পতিবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো: আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত ব্রেঞ্চ কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ সহ ১১ আসামীর ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন এবং ৬ সপ্তাহ পরে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।
জামিনের সত্যতা নিশ্চিত করেছেন সায়ীদ মো. আব্দুল্লাহর আইনজীবি এডভোকেট মুহাম্মদ মিসবাহ উদ্দিন।
জানা গেছে, গেল ৬ জুন সকালে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে আগ্নেয়াস্ত্রসহ মহড়া দেন বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান। সিসি ক্যামেরায় ধারণকৃত অস্ত্র মহড়ার দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে পুরো দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। এই ঘটনায় নির্বাচন কমিশনার বরাবর ব্যবস্থাগ্রহণের আবেদন করেন কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো: আব্দুল্লাহ।
এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হলেও এখনো অস্ত্র উদ্ধার হয়নি এবং মূল অস্ত্রধারীও গ্রেফতার হয়নি। যদিও কাউন্সিলর আফতাব এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অস্ত্র মহড়ার ঘটনায় ইতোমধ্য কাউন্সিলর প্রার্থী আফতাবের প্রার্থীতা বাতিল করেছেন নির্বাচন কমিশন।
অপরদিকে, অস্ত্র মহড়ার ঘটনা আড়াল করতে তার কর্মীকে মারধরের অভিযোগে কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন আফতাব হোসেন খান। এই মামলায় পুলিশ ২জনকে গ্রফতার করে। এই মামলাকে গায়েবী মামলা আখ্যা দিয়ে তাক এবং তার কর্মী-সমর্থককে হয়রানী না করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছেন সায়ীদ মো. আব্দুল্লাহ।
