বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরের এনাম পীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ওসমানীনগর প্রতিনিধি
জুন ১৫, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পদে দ্বায়িত্ব পালনকারী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সৈয়দ এনামুল হক এনাম পীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ১১ জুন এনামুল হক এনাম পীরের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ওসমানীনগর উপজেলা বিএনপির এনামুল হক পীর কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তা প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত: জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সকল কর্মকান্ডে অংশগ্রহনের পাশাপাশি ওসমানীনগর উপজেলা বিএনপির দ্বায়িত্বে থেকে দলের ক্লান্তিলগ্নেও হাল ছাড়েননি সৈয়দ এনামুল হক এনাম পীর। স্থানীয় উপজেলা বিএনপির কমিটি গঠনের অনিয়ম নিয়ে প্রতিবাদ করায় ইলিয়াসপত্নি তাহসিনা রুশদীর লুনাসহ উপজেলা বিএনপির স্বার্থান্বেষী মহলের কিছু প্রভাশালী নেতার রোশানলে পড়েন সৈয়দ এনামুল হক এনাম পীরসহ ওসমানীনরে তৃণমূল বিএনপির একাধিক নেতা কর্মীরা। এক পর্যায়ে সৈয়দ এনামুল হক এনাম পীরসহ একাধিক নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।