বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
জুন ১৫, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বাদ আসর নগরীর কলবাখানী এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান অসহায় মানুষের বন্ধু ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে গেছেন। তিনি মেয়র থাকা অবস্থায় নগরবাসীর উন্নয়নে কাজ করেছেন। যার চিন্তা চেতনাই ছিলো নগরবাসীকে সেবা দেয়া। তার কাছে গেলে কেউ কোনো দিন খালি হাতে ফিরেন নি। মানুষের বিপদে আপদে সবসময় তিনি পাশে ছিলেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

সুরমা বয়েজ ক্লাবের সভাপতি দেলওয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সদস্য সুমন বাহাদুর, কামাল আহমদ, মাসুক, জুনেল প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা হুসাইন আহমদ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।