দেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি, উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকারকর্তৃক অবজ্ঞা, গায়েবি মামলায় গণগ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতিরোধসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচী পালন করবে সিলেট মহানগর বিএনপি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে (আজ) মঙ্গলবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠ থেকে পদযাত্রা কর্মসূচী শুরু হয়ে উপশহরস্থ রোজভিউ পয়েন্টে গিয়ে সমাপ্ত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে পদযাত্রা কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
