মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মহানগর বিএনপির হুশিয়ারী

ডেস্ক রিপোর্ট
জুন ৬, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কাজ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তারা।

আজ মঙ্গলবার (৬জুন) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশ জাতি ও বিএনপি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী দুঃশাসনে অতীষ্ট জাতিকে রক্ষায় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সকল ধরনের
নির্বাচন বর্জন করেছে। নির্বাচন অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সিলেট সিটি নির্বাচনে
অংশ নেয়ায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এসব বহিষ্কৃত নেতার পক্ষে কিংবা যে কোনো প্রার্থীর পক্ষে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বহিষ্কৃত নেতা ছাড়াও অন্য যে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কাজে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর সংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।