মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

জাউয়ায় হিটস্ট্রোকে কাঠমিস্ত্রীর মৃত্যু !

জাউয়া প্রতিনিধি
জুন ৬, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

প্রচন্ড গরমের মধ্যে নৌকা তৈরী কাজ শেষে বাড়িতে এসে আনফর খাঁন (৬০) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি ছাতকের সিংচাপইড় ইউনিয়নের কামার গাঁও গ্রামের মৃত ফজল খা্ঁন এর পুত্র।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে কেওয়ালী পাড়া গ্রামের নৌকা তৈরীর কাজে ছিলেন। বিকেলে কাজ শেষে বাড়িতে এসে বুকে ব্যথা ধরে অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত কৈতক ২০ শয্যা হাসপাতালের নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কৈতক ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আরিফুন নাহার মলি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।