সোমবার , ৫ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা

আবিদুর রহমান
জুন ৫, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’- এই প্রতিপাদ্যে কোম্পানীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেইন মোহাম্মদ এরশাদ।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা তথ্য অফিসের তথ্য আপা রোখসানা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।