সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে জাবের হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।
আজ সোমবার (৫ জুন) সকালে নগরীর দরগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার সকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাবেরের লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগেও এই হোটেলে থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মোরশেদ (৪৭) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
