শুক্রবার , ২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট
জুন ২, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা। বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। জেলা কমিটির সহ-সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল, সাধারণ সম্পাদক শাহীন আলম, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির অর্থ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনছার আলী, জাতীয় ছাত্রদল এমসি কলেজ শাখা নেতা বদরুল আজাদ, জেলা কমিটির অন্যতম সদস্য শুভ আজাদ (শান্ত), বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির অন্যতম নেতা আলী আহমদ সহ-প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।