বৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচন : ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সিলেটের সকাল রিপোর্ট
জুন ১, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

# সিসিক নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ১২জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে ৭ মেয়র প্রার্থীর কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেননি। মনোনয়ন প্রত্যাহারকারীরা সব সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

মনোনয়ন প্রত্যাহার করা বারো কাউন্সিলর প্রার্থী হলেন ৭ নং ওয়ার্ডের আলম হোসেন আলম, ১৩ নং ওয়ার্ডের সুমন আহমদ, ১৪ নং ওয়ার্ডের তপু গনি, ১৮ নং ওয়ার্ডের মো. সাজুয়ান আহমদ, ২৩ নং ওয়ার্ডের তারেক আহমদ, ২৯ নং ওয়ার্ডের মো. আতাউর রহমান, ৩৩ নং ওয়ার্ডের আব্দুস সবুর চৌধুরী, ৩৪ নং ওয়ার্ডের এনামুল কবীর চৌধুরী, ৩৬ নং ওয়ার্ডের এস এম আলী হোসেন, ৪১ নং ওয়ার্ডের শাহীন আহমেদ ও মো. আল আমিন এবং ৪২ নং ওয়ার্ডের মো. বদরুল ইসলাম ।

মনোনয়ন প্রত্যাহারে পর সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩৬০ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে কোন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৭ মেয়র প্রার্থীই লড়বেন এবারের সিসিক নির্বাচন।

মেয়র পদে লড়া ৭ প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

উল্লেখ্য, আগামী ২১শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।