গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৪৫০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৭৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৪১৩ ভোট।
জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর হোসেন তার মা জয়লাভ করেছেন বলে জানিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্যাহ কন্ট্রোল রুমে না গিয়ে তার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল না প্রার্থীদের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
