সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন রাশীদ কে দল থেকে অব্যাহতি দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক নোমান বখত স্বাক্ষরিত পত্রে কেন তাকে দলের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান সহ শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্হা গ্রহণ করা হবে না কারণ দর্শানোর জন্য এক সপ্তাহের কারণ দর্শাতে বলা হয়। চিঠিতে উল্লেখ করা হয় জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নুরুল ইসলাম কে দলের মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকে পাঠানো হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হারুন রাশীদ প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।যা দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন রাশীদ বলেন, আমি দলের এখন কোন পদ পদবিতে নেই। আমাকে বহিষ্কার করার কিছু নেই। নির্বাচনের আগের দিন কারণ দর্শানোর নোটিশ ঠিক হয়নি।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন,হারুন রাশীদ কে দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করার লক্ষ্যে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও কারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন আর কারা বিরোধিতা করছেন তাদের তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠানো হবে।
