বুধবার , ২৪ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৩৪৭ পিছ শাড়ি ও ৫ বস্তা চিনিসহ আটক- ৩

ফখর উদ্দিন
মে ২৪, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাস থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে ভারতীয় তৈরি ৩৪৭ পিছ শাড়ি, ৫ বস্তা চিনিসহ লিমন পরিবহনের বাস ও তার ৩ স্টাফকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

আজ বুধবার (২৪ মে) সকাল ৭টায় উপজেলার টুকেরবাজার থেকে কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে এসআই জনার্দন তালুকদার, এসআই মাসুদ আহমেদ, এএসআই কাঞ্চন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ সহযোগিতায় ঢাকাগামী লিমন পরিবহনের বাস থেকে এই মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামের নরেন্দ্র রায়ের পুত্র স্বপন রায় (৩৮), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার বীরাবর গ্রামের রফিক উদ্দিনের ছেলে বাকির মিয়া (৩০)ও  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মৃত্যু আবু বক্কর এর পুত্র মোঃ আলম (৩০)।

পুলিশ জানায়, আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মালামালসমূহ ভারতীয় পণ্য এবং তারা এসকল মালামাল ঢাকা চোরাই ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ভারত হইতে সংগ্রহ করিয়া ঢাকা নিয়া যাইতেছিল বলিয়া জানায়।

ভারতীয় এ পণ্য আটকে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়, যাহার  মামলা নং-১৮, তাং-২৪/০৫/২০২৩খ্রিঃ, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25(B) এর 1(B)।

এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়।

সিলেটের সকাল/ লবীব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।