রবিবার , ২১ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ২৯ মে থেকে ফের পরিবহন ধর্মঘটের ডাক

সিলেটের সকাল রিপোর্ট:
মে ২১, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৯ মে আবারও পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সুনামগঞ্জে ওই ধর্মঘট স্থগিত করা হয়েছিল।
রোববার দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শ্রমিক নেতারা এই ধর্মঘটের কথা জানান। প্রসঙ্গত, পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে গত ৩০ এপ্রিল প্রথম দফায় ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি। ৪ মে থেকে ওই ধর্মঘট আহবান করেছিলেন তারা। এরপর ধর্মঘটের আগের দিন ৩ মে এক সংবাদ সম্মেলনে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির জানিয়েছিলেন, পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। তাই, আগামী ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহসভাপতি মো. আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।