সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি’কে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। আজ রবিবার দিবাগত রাত টুকেরবাজার ডাক্তার আব্দুর নুর ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম ভূইয়ার, এসআই আজিজুর রহমান, এসআই মঞ্জুর রহমান, এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই জনার্দন তালুকদার ও এএসআই কাঞ্চন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র আবুল বাশার, কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর বুড়দেও গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র বাবুল হোসেন, শিলেরভাঙা গ্রামের নুরুল ইসলামের পুত্র আব্দুল্লাহ মামুন, শামছুল হকের পুত্র সাদ্দাম হোসেন, লাছুখাল গ্রামের মৃত আব্দুল ওহিদের পুত্র শুকুর মিয়া, কাঁঠালবাড়ি গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র সহিদ মিয়া।
এ ছয় জনের জুয়াড়ি বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে, মামলা (২৩) ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেন।
