আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ যখন আন্দোলনমুখী, ঠিক তখনই আওয়ামীলীগ নির্বাচনের নামে দেশবাসীর সাথে প্রহসন করছে। দেশের জনগন বিভিন্ন সিটিতে এই নির্বাচনকে বর্জন করেছে। আগামী দুই এক দিনের মধ্যে আরো ভালো খবর পাওয়া অবে। নির্বাচন বর্জন কার মানে শুধুমাত্র নিজে প্রার্থী না হওয়া নয়, বর্জন মানে হলো পুরো নির্বাচন প্রক্রিয়ায় অন্য প্রার্থীর পক্ষেও কাজ না করা। বিএনপি আওয়ামীলীগের অধিনে কোন নির্বাচনে অং নেবে না। যারা দলীয় সিদ্ধান্ত মেনে নেবন তাদেরকে দল মনে রাখবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট রেজিস্ট্রারী মাঠে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু সরকার মাঠটি পুলিচ দিয়ে দখল করেছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আজ পুরো নগরী দখলে নিয়েছে। এতে প্রমাণ হয় আওয়ামীলীগের সময় আর বেশী বাকি নেই, জনগন রাস্তায় নেমেছে। আওয়ামীলীগের পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামীলীগের সময় শেষ। আওয়ামীগের অধিনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না। যতই বাঁধা আসুক না কেন ১০ দফা দাবী বাস্তবায়ন করে এই সরকারের পতন ঘটানো হবে।
ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, এই সরকারের সময় শেষ, তাই তারা আবুল তাবল বলতেছে। আগামী দিনে রাজপথ দখলের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। এই সরকারের পতন অনিবার্য।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন নেই। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা রয়েছে, অসংখ্য নেতাকর্মী আজ কারাগারে বন্দি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে, দেশনায়ক তারেক রহমানকে দেশের বাহিরে রেখে, আওয়ামীলীগের অধিনে এদেশে কোন নিরপেক্ষ নির্বাচন হবে পারে না। অভিলম্বে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
স্বাগত বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, জনগন এখন আন্দোলনের জন্য প্রস্তুত। আওয়ামীগের অধিনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তাই জনগনও এই নির্বাচনকে বর্জন করবে।
সিলেট জেলা ওলামা দলের আহবায়ক মাও: নুরুল হকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
