বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যুবকের ধর্মবিরোধী কর্মকাণ্ড : এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি

ডেস্ক রিপোর্ট
জুন ২৭, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : সিলেটে ধর্মবিরোধী কর্মকাণ্ডে এক যুবককে ঘিরে ব্যাপক উত্তেজনা ও জনরোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বদরুল ইসলাম নামের এক যুবক এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা সামাজিকভাবে অশোভন, ধর্মীয় মূল্যবোধবিরোধী এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

অভিযুক্ত বদরুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার মুহিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলায় মাদ্রাসা শিক্ষা অসমাপ্ত রেখে বেরিয়ে আসার পর থেকেই বদরুল ইসলামকে এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে দেখা যায়। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এছাড়া বদরুল ইসলাম ও তার বড় ভাই কামরুল ইসলাম সদর উপজেলার শিবের বাজার এলাকায় ব্যবসা শুরু করার পর স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিরোধে জড়িয়ে পড়েন। তখন তারা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেন, যার ফলে অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় পরিবারের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এমতাবস্থায় ২০২৪ সালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বদরুল ইসলামের বড় ভাইয়ের সঙ্গে এক বিবাহিত হিন্দু নারীর সম্পর্ক হয়। এটা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে এরই পরিপ্রেক্ষিতে শিবের বাজারে তাদের দোকানে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার ভাই প্রতিপক্ষের আক্রমণে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিবারের বিরুদ্ধে জনরোষ আরও বৃদ্ধি পায়।

ঘটনার পর ওই নারী ও বদরুল ইসলামের পরিবারের সঙ্গে সম্পর্কিত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব কনটেন্ট ছড়িয়ে দিতে বদরুল ভূমিকা রাখেন এবং এর মাধ্যমে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পায় বলে জানা যায়।

একই সময়ে, মাদ্রাসা ও ধর্মীয় বিষয় নিয়ে বদরুল ইসলামের কিছু ফেসবুক পোস্ট ঘিরেও বিতর্ক শুরু হয়। তার পোস্টগুলো ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে ছিল এবং সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “তাদের এসব কর্মকাণ্ড সামাজিক ও ধর্মীয় সীমা অতিক্রম করেছে। যার কারণে মানুষজন তাদের প্রতি ক্ষুব্ধ। বিষয়টি শুধু পারিবারিক সমস্যা ছিল না, পুরো এলাকার শান্তি নষ্ট হয়েছে।”

ঘটনার পর কয়েকজন স্থানীয় বাসিন্দা বদরুল ইসলামের বিরুদ্ধে ২৫ জুন জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বদরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অনৈতিক কনটেন্ট প্রচার করেন, যা ধর্মীয় মূল্যবোধ অবমাননা। একারণে এখন এলাকায় সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা ছড়িয়েছে।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত এই অভিযোগের তদন্ত ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি করেছেন।

অন্যদিকে, এলাকার কয়েকজন সমাজপতি ও ধর্মীয় নেতা সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে প্রশাসনের প্রতি কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

এবিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বদরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে শিবের বাজার এলাকার কয়েকজন বাসিন্দা থানায় অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।