রবিবার , ৩০ জুন ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জন আটক

ডেস্ক রিপোর্ট
জুন ৩০, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সিলেটের পীরেরবাজারের বটেশ্বর বোর্ড স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ সদরের নাসির উদ্দিনের ছেলে কবির হোসেন (২৪) ও নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে নূর আমিন (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সিলেটের পীরেরবাজারের বটেশ্বর বোর্ড স্কুলের সামনে পুলিশ চেকপোস্ট করে। এসময় সিলেট শহরের দিকে আসা যাত্রীবাহী একটি লেগুনা থামানোর পর ২ জন লোকের গতিবিধি অস্বাভাবিক মনে হলে তাদের সাথে থাকা একটি স্বুল ব্যাগ চেক করে পুলিশ। সেখানের ওই কালো স্কুল ব্যাগ (পিঠ ব্যাগ) এর ভিতর থেকে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যেগুলোর বাজারমূল্য আনুমানিক ৬৮ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।