রবিবার , ৩০ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৯
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট
জুন ৩০, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সাদা পাথরে ঘুরতে এসে ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

নিহতরা হলেন- নরসিংদী সদরের কামারগাওয়ের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও ছেলে আব্দুল্লাহ (৭)। আহত হয়েছেন দেলোয়ার হোসেন (২৮) ও সিএনজি চালক। দেলোয়ার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএনজিচালক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তান নিয়ে সাদাপাথর বেড়াতে যান। বিকালে সিএনজি-অটোরিকশাযোগে সিলেট ফেরার পথে খাগাইল এলাকায় তাদের গাড়ি আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশাচালক। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে ও হাসপাতালে পাঠায়।

ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন- তারা সাদা পাথর ঘুরতে এসে ফিরে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নিহতদের লাশ ওসমানী মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আর আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। ট্রাক এবং সিএনজি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।