শনিবার , ২৯ জুন ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৯
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় সিসিকের কর্মবিরতি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
জুন ২৯, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

#কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ দিনের কর্মসূচি সিসিকের

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা করেছে সিসিক। শনিবার নগর ভবনের সভা কক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে ও ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি জানান, আগামীকাল রোববার দুপুর ১২টায় পেন—ডাউনের মধ্য দিয়ে নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘন্টা করে মোট ৫৭ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও আগামী সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ২০ নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্ব সম্মতিক্রমে আগামীকাল রোববার থেকে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।