সোমবার , ২৪ জুন ২০২৪, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কাউসার চৌধুরী রচিত বই “দ্বিতীয় জীবনের গল্প” প্রকাশনা করছে এম.জে.এম পাবলিশার

ডেস্ক রিপোর্ট
জুন ২৪, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

মৃত্যুপথযাত্রী একজন মেধাবী সাংবাদিক কাউসার চৌধুরী যার চিকিৎসা সাহয়তা তহবিল গঠনে অনন্য ভূমিকা রেখেছিলেন যুক্তরাজ্য প্রবাসী দানশীলরা। এই মেধাবী সাংবাদিকের জীবন বাঁচাতে বিলেত প্রবাসীরা দানের ক্ষেত্রে নজিরবিহীন রেকর্ড গড়েছিলেন। তহবিল গঠিত হয়েছিল প্রায় ৫০ হাজার পাউন্ডেরও বেশী। একজন বাংলা ভাষাভাষি সাংবাদিকের চিকিৎসায় এতো বেশি দানের রেকর্ড হয়তো বিরল। দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক কাউসার চৌধুরী সুস্থ হয়ে সক্রিয়ভাবে সাহসের সাথে সাংবাদিকতা করছেন। তিনি তার চিকিৎসা কার্যক্রম, প্রবাসীদের অভুতপূর্ব দান ও সহযোগিতা নিয়ে “ দ্বিতীয় জীবনের গল্প ” শিরোনামে পুরো একটি বই লিখেছেন। ব্যতিক্রমধর্মী এই বইটির প্রকাশনায় এগিয়ে এসেছে লন্ডনের এম.জে.এম (M.J.M) পাবলিশার ।

এমজেএম পাবলিশার বইটি প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বইটি প্রকাশনার পরে লন্ডনে এর প্রকাশনা অনুষ্ঠানও করা হবে বলে এমজেএম (MJM) পাবলিশারের চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী । তিনি বলেন, ইতোমধ্যে এবিষয়ে আমরা লন্ডনে আনুষ্ঠানিকভাবে একটি বৈঠক করেছি। বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। ওই বৈঠকে বইটি প্রকাশনার দায়িত্ব আমি গ্রহণ করেছি। পরবর্তীতে সকলের অংশ গ্রহণে লন্ডনে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে, বইটির প্রকাশনা ও এসংক্রান্ত বিষয় নিয়ে জার্নালিস্ট কাউসার চৌধুরী ট্রিটমেন্ট ফান্ড ইউকে’র ওয়ার্কিং কমিটি সম্প্রতি লন্ডনের হোয়াইটচ্যাপলের ফিস্ট রেস্টুরেন্টে এক বৈঠক অনুষ্ঠিত হয় ।

এতে স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন, জার্নালিস্ট কাউসার চৌধুরী ট্রিটমেন্ট ফান্ড ইউকের কো-অর্ডিনেটর ও আইকে টিভির ফাউন্ডার ইব্রাহিম খলিল। এতে আলোচনায় অংশ নেন চীফ কো-অর্ডিনেটর ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও টাওয়ার হ্যালেটস কাউন্সিলের নির্বাহী মেয়রের স্ট্যাটেজিক এডভাইজার মুহাম্মদ জুবায়ের, লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারী ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, চ্যানেল এস’র সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. জাকি রিজওয়ানা আনোয়ার, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট ও জেএমজি কার্গোর চেয়ারম্যান মনির আহমেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর ও সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম, কাউন্সিল অব মস্কের ট্রেজারার ও সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, দ্যা এডিটরসের চীফ এডিটর আহাদ চৌধুরী বাবু, সিনিয়র সাংবাদিক আকবর হোসাইন ও নতুন দিন টুয়েন্টিফোরের এক্সিকিউটিভ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এডিটর পলি রহমান। বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।