মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৩
আজকের সর্বশেষ সবখবর

শোক দিবস উপলক্ষে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা

জিতু আহমদ
আগস্ট ২২, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট (মঙ্গলবার) বিকাল ৫ টায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ চৌধুরী, সংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিতু আহমদ প্রমুখ।

এসময়  উপস্থিত ছিলেন ওসমানীনগর থানা এসআই নিজাম উদ্দিন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ বঙ্গবন্ধুসহ সকল  শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।