সোমবার , ৩১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৬
আজকের সর্বশেষ সবখবর

আর ত্রিশ দিনও সরকার ক্ষমতায় থাকতে পারবে না- খন্দকার মুক্তাদির

ডেস্ক রিপোর্ট
জুলাই ৩১, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সরকার পতনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ করেছে বিএনপি। আজ সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি তাঁর বক্তব্যে বলেন- বর্তমান সরকার একটি জুয়াড়ি সরকার। বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সঙ্গ জুয়া খেলেছে এ সরকার। এ সরকারকে জনগণ আর চান না। গুনে গুনে আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকার ক্ষমতা নাই এ সরকারের। অচিরেই বর্তমান সরকারের পতন ঘটবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।