শনিবার , ২৯ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৮
আজকের সর্বশেষ সবখবর

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে গয়শ্বর রায়

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৯, ২০২৩ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। এর আগে ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় তাকে হেফাজতে নেয় পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ধোলাইখাল থেকে আটক বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। রাজধানীতে চলা বর্তমান সংঘর্ষের ঘটনায় বিএনপির কতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আটকের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। বিস্তারিত তথ্য এলে এ বিষয়ে পরে বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।