মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৬
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে বালু চাপায় যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
জুন ৬, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে বালু চাপা পড়ে নূর মোহাম্মদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নূর মোহাম্মদ উপজেলার বাউরভাগ হাওর এলাকার সোলেমান মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকার সারী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নূর মোহাম্মদ মঙ্গলবার সকালে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের করতে নদীতে যায়। কাজ করার একপর্যায়ে পাইপে জ্যাম লেগে গেলে নদী থেকে বালু উঠানোর জন‍্য পানিতে ডুব দিয়ে মেশিনের পাইপ বাঁধতে গেলে, তখন ওপর থেকে বালু ধসে চাপা পড়ে যায় নূর মোহাম্মদ।

সেখানে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বালু চাপায় যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

ড্রেজার মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে বালুচাপায় যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।