মঙ্গলবার , ২৩ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিসিকের ৫নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিলেন ৩বারের কাউন্সিলর রেজওয়ান

ডেস্ক রিপোর্ট
মে ২৩, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ মে) সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ৫নং ওয়ার্ডে তিনবারের নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদ।

নিবার্চনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, লোকমান আহমদ, সালেহ আহমদ, নিজাম উদ্দিন , সাব্বির আহমদ, আদনান আহমদ, সৈয়দ মবনু, ফজলুল হক, ফারুক আহমেদ, মুরুলি সিং, নিপেন সিং, সৌমিন সিং, আলিমুস সাদাত চৌধুরী, হাসান মুরাদ খান রুমি, কলিমুল্লাহ, হাজী দিলু মিয়া, টিপু সুলতান, আলমাছ আহমদ শুক্কুর, সুফিয়ান আহমদ প্রমুখ।

জমাদান শেষে রেজওয়ান আহমদ বলেন, ‘আশা করি ভোটাররা যোগ্য নেতৃত্বকে বেছে নেবেন। ৫নং ওয়ার্ডবাসী আমার পরিবারের মতো। আমি পুনরায় নির্বাচিত হলে বরাবরের মতো যে কোন সমস্যায় ওয়ার্ডবাসীর পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।