সোমবার , ১২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

৫৩ হাজার ভোটের ব্যবধানে বরিশালের নতুন মেয়র খোকন

ডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ভোট বেশি পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। সব কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

আজ সোমবার (১২ জুন) মোট ১২৬ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বরিশাল সিটির নতুন মেয়র হলেন আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে অভিযোগ-পাল্টা অভিযোগ দেওয়া হয়েছে নৌকা এবং হাতপাখার পক্ষে থেকে। হাতপাখা প্রার্থী ফয়জুলের ওপর হামলার ঘটনায় নৌকার বিরুদ্ধে অভিযোগের পর এবার হাতপাখার বিরুদ্ধে নৌকার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।  নগরীর ছয়টি ওয়ার্ডে নৌকার সমর্থকদের মারধর, কেন্দ্রে আসতে বাধা প্রধান, নারীদের ধর্মীয় ব্যাখ্যা দিয়ে নৌকা প্রতীকে ভোট দিতে নিষেধ করাসহ নানান অভিযোগ উঠেছে হাতপাখার বিরুদ্ধে।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।