শনিবার , ২০ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

১৫ ঘন্টা পর সারাদেশের সাথে সিলেটের রেল চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট
মে ২০, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

১৫ ঘণ্টা পর সারাদেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে শ্রীমঙ্গল স্টেশন থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, এরআগে দিনভর চেষ্টা চালিয়ে লাউয়াছড়ায় লাইনচ্যুত হওয়া রেলের ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করা হয়।

শনিবার ভোর ৫ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ বলেন, উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হওয়ায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।