হবিগঞ্জের লাখাই থানার পাশের একটি জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৫ জুন) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
উদ্ধার হওয়া মরদেহ একজন পুরুষের। যার বয়স প্রায় ৪০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ রাতের আধারে জমিতে ফেলে রেখে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, মরদেহের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। দেহের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
