২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরি পুনর্বাসন ও পুনঃনির্মাণ’ প্রকল্পসহ ১৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে জানান, অনুমোদিত ১৯ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৪৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ ইমদাদ উল্লা মিয়ান এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, একেএম ফজলুল হক।
এদিকে, অনুমোদিত প্রকল্পের মধ্যে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, শান্তিগঞ্জসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার জন্য মোট ১৭৪২ কোটি টাকা এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও লাখাই উপজেলার জন্য ৯৩৯ কোটি টাকাসহ সর্বমোট ২৬৮১ কোটি টাকা ব্যয় হবে। কাজগুলোর মধ্যে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সড়ক প্রশস্তকরণ (পাকা রাস্তা ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীতকরণ), জগন্নাথপুর উপজেলার কাটাগাঙে আর,সি,সি সেতু নির্মাণ, সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলা সদর অংশে ২ কিলোমিটার ৪ লেন সড়ক নির্মাণ, শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, নোয়াখালি বাজার, ডাবর পয়েন্ট ও জগন্নাথপুর বাজার ইত্যাদি বাজারে গোলচত্বর/ ইন্টারসেকশন নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজ এবং বিভিন্ন স্থানে কনক্রিট ¯েøাপ প্রোটেকশনের মাধ্যমে সড়ক বাঁধের স্থায়ী রক্ষাপ্রদ কাজ উল্লেখ রয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সাড়ে ৭০০ কোটি টাকা বরাদ্দে ১৮ ফুট থেকে ৩৪ ফুট সড়ক প্রশস্তকরণ, কাটাগাঙ্গের সেতু নির্মাণ ও কয়েকটি গোলচত্বর ও বাঁক সোজাকরণ কাজ করা হবে। সুনামগঞ্জ জেলার উন্নয়ন প্রকল্পের জন্য একনেকে অনুমোদিত এ প্রকল্পসমূহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
এদিকে, প্রকল্প অনুমোদন হওয়ায় সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় আনন্দ- উচ্ছ¡াস ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
