শুক্রবার , ২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচনে প্রতীক পেলেন মেয়র-কাউন্সিলররা

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২, ২০২৩ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২ জুন) সকাল ১০টা থেকে নগরীর মেন্দিবাগস্থ সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

এসময় মেয়র পদে ৭ জন, ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা, জাকের পার্টির জহিরুল আলম গোলাপ ফুল প্রতীক পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আবদুল হানিফ কুটু ঘোড়া , ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট, ও শাহ জাহান মিয়া বাস গাড়ি।

সিলেট সিটি নির্বাচনে এবার মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ২৫ মে যাচাই বাছাইতে ৫ জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে এই পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজনে আপিল করলে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এতে মেয়র পদে প্রার্থী বেড়ে ৭ জন হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১শে জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।