রবিবার , ৪ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিসিকের পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু : প্রধান প্রকৌশলীসহ ৭জনের বিরুদ্ধে মামলা

সিলেটের সকাল রিপোর্ট
জুন ৪, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৩ জুন) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে অবহেলাজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।

মামলার তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের।

মামলার আসামিরা হলেন- সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কো.–এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কো.–এর মালিক মো. জামাল উদ্দিন, ক্রেনচালক মো. সাদেক। মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও ঠিকাদারকেও আসামী করা হয়ে।

এর আগে গতকাল শনিবার বিকেল তিনটার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিটি করপোরেশনের নির্মানাধীন ভবন থেকে  লোহার পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্য আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।

এদিকে এ ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।