বাংলাদেশ ক্রিকেট টিম ও নিউজিল্যান্ড ক্রিকেট টিমের সিকিউরিটি চিফদের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের আসন্ন সিলেট সফরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের চিফ অফ সিকিউরিটি-গ্রিগরি ব্রæস মান, প্রি ইন্সপেকশন টিমের সদস্য রেজিনাল ক্লাইডি ডিকাসন, রিয়ান মুলার ও ইভান ম্যাকেঞ্জি জোনস এবং বাংলাদেশ ক্রিকেট টিমের সিকিউরিটি চিফগণ, জয়দীপ দাস, (বিসিবি, এসআইসিএস), শাহরিয়ার নাফিস (বিসিবি), জাহেদুল হাসান বাদল, (বিসিবি, এসএলও), মোঃ শামীম কালাম(এস আর কো-অর্ডিনেটর বিসিবি) ,মোঃ আরিফুর রহমান (সিকিউরিটি অফিসার বিসিবি) অংশ নেন
এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জুবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস এ সময় উপস্থিত ছিলেন।
