সোমবার , ১৭ জুলাই ২০২৩, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ১৭, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ রাখা হয়েছে। সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রস্তাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে মিলে এই চূড়ান্ত অনুমোদন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সেটির নাম পরিবর্তন করে বর্তমানে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণ করা হয়েছে।

জানা যায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের জন্য প্রথম প্রস্তাব করেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান। তিনি নির্বাচিত হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন। পরে তিনি ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদেও এই দাবি তুলে ধরেন। পরে সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি হাবিবের প্রস্তাবের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি ডিও লেটার দেন। এসময় পৃথক আরেকটি ডি.ও লেটার দেন এমপি হাবিব।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমপি হাবিবুর রহমান হাবিব বলেন- আজ এই বিষয়টির জন্য আমার থেকে বেশি খুশি বোধহয় আর কেউ হননি। কারণ- আমার করা প্রস্তাবের আলোকেই আমাদের সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম যুক্ত হলো। এটি আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।