শনিবার , ২৯ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বোর্ডে গণিতে ফেল করেছে ১১ হাজার ৮৩৮ শিক্ষার্থী

সিলেটের সকাল রিপোর্ট:
জুলাই ২৯, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

কেবল মানবিকেই ফেল ২৩ হাজার

সিলেট শিক্ষাবোর্ডে সর্বনি¤œ পাসের জন্য গণিতের কঠিন প্রশ্নপত্র ও মানবিকে বেশী শিক্ষার্থী ফেল করাকে দায়ী করা হচ্ছে।
শুক্রবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার সকল বোর্ডের মধ্যে সর্বনি¤œ। এ বোর্ডে ৭৬ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সিলেট বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বোর্ডে গণিত বিষয়ে অংশ নেয়া ৯৯ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ১১ হাজার ৮৩৮ জন। পাস করেছে ৮৭ হাজার ৩৬৩ জন। কেবল গণিতে পাসের হার ৮৮.০৭ ভাগ।
বিভিন্ন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের মধ্যে বাংলায় ২ হাজার ৭১১ জন, ইংরেজিতে ৮ হাজার ২২ জন, ভূগোল ও পরিবেশ বিষয়ে ৩৮৮ জন, ইসলাম ও নৈতিক শিক্ষায় ১ হাজার ৭১০ জন, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষায় ৫৩৪ জন, উচ্চতর গণিতে ৩০৫ জন, বিজ্ঞানে ৩ হাজার ৭৪৪ জন, কৃষি শিক্ষায় ২ হাজার ৬৪৯ জন, পদার্থ বিজ্ঞানে ২৬৪ জন, রসায়নে ১ হাজার ৮০ জন, জীব বিজ্ঞানে ২৭৭ জন, পৌরনীতিতে ১ হাজার ৪৬২ জন, অর্থনীতি ১৭৬ জন, ব্যবসায় উদ্যোগ ১০২ জন, হিসাব বিজ্ঞানে ২৭৩ জন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০ জন, গার্হস্থ্য বিজ্ঞানে ৫৩৮ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ১৫২ জন, বাংলাদেশের ইতিহাস ৩ হাজার ৫৭৪ জন এছাড়া আইসিটিতে ১ হাজার ১১১ জন ফেল করেছে।
সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পালও স্বীকার করেছেন, গণিত বিষয়ে সবচেয়ে কঠিন প্রশ্নপত্র পেয়েছে সিলেট বোর্ড। গণিতের এ অধ্যাপক বলেন, এবারের এসএসসিতে যে কঠিন প্রশ্ন হয়েছে-সে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রকদের উপ-কমিটিতে তুলে ধরা হয়েছে। এ কারণে এ বোর্ডে পাসের হার নেমে গেছে বলে তার মন্তব্য।
তিনি জানান, সিলেট শিক্ষাবোর্ডের মোট শিক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগেই পরীক্ষার্থী ছিল ৭২ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারও তাদের সবচেয়ে কম। মানবিকে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ। এ অবস্থা থেকে উত্তরণে স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষায় জোর দেয়ার আহবান জানান তিনি।
বোর্ড সূত্র জানায়, এবার মানবিকে ৭৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৬ হাজার ১৬২ জন কৃতকার্য হয়েছে। ফেল করেছে ২৩ হাজার ১৩১ জন শিক্ষার্থী। এই বিভাগে পাসের হার মাত্র ৭০ দশমিক ৮৩ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।